ক্যালকুলেটরের সাহায্যে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান (ভিডিও)
আমরা সাধারণত প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন সহ বিভিন্ন পদ্ধতিতে দুই চলক ভিশিষ্ট সমীকরণের সমাধান করে থাকি। কিন্তু উপরের শ্রেণিতে, বিশেষ করে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণিতে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে দুই চলক বিশিষ্ট সমীকরণের চলকের মান নির্ণয় করতে দিয়ে থাকে। এমন সময় আমাদের জন্য হাতে-কলমে এসব সমস্যার সমধান করাটা সময় সাপেক্ষ একটি ব্যাপার হয়ে ওঠে।
কীভাবে দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান আর কষ্ট করে হাতে-কলমে না করে মাত্র ১০ সেকেন্ডেই সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে আমরা সমাধান করতে পারি এবং কীভাবে চলকের মান বের করতে পারি তা দেখানো হয়েছে আজ। ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ ফলো করুন আর সমাধান করে নিন।
এরপরও কোনো ধরনের সমস্যা থাকলে আমাদের জানাতে পারেন। আর সমাধান করতে পারলে আমাদের পোস্টটি অন্যদের জানার সুযোগ করে দিন।