৫ম শ্রেণির গণিত অধ্যায় ৫ সমাধান (লসাগু ও গসাগু)
আমরা জানি ল.সা.গু. এর পূর্ণরুপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক ও গ.সা.গু. এর পূর্ণরুপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই ল.সা.গু. ও গ.সা.গু. সম্পর্কিত সমস্যা যেকোনো শ্রেণির শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু ৫ম শ্রেণী-ই নয়, এই লসাগু এবং গসাগু এর সমস্যা সাধারণ চাকরির নিয়োগ পরিক্ষা থেকে শুরু করে বিসিএস পর্যন্ত সব জায়গায় এসে থাকে। আর মজার ব্যাপার হলো, কেউ যদি ৫ম শ্রেণির লসাগু,-গসাগু অধ্যায় ভালোভাবে পারে তাহলে সে এসব পরিক্ষার প্রশ্নও সমাধান করতে পারবে!
আজকে তাই আমাদের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণি ও পিইসি পরিক্ষার্থীদের জন্য গণিতের অনুশীলনী ৫ এর সম্পূর্ণ সমাধান। এছাড়া ল.সা.গু. ও গ.সা.গু. এর বিস্তারিত জানতে পারবেন আমাদের ব্লগ সাইট থেকে। আমাদের আলোচনায় রয়েছে- ল.সা.গু. নির্ণয় করার সহজ নিয়ম, গ.সা.গু. বের করার নিয়ম, মৌলিক গুণনীয়কের সাহায্যে ল.সা.গু. ও গ.সা.গু. বের করার নিয়ম সহ গ.সা.গু. ও ল.সা.গু. সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান।
আমরা যেসব সমস্যার সমাধান করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো-
–একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। ২৫ মিটার পরপর পাছ এক ২০ মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট গুলো একসাথে থাকবে তা নির্ণয় করা।
–তিনটি ভিন্ন রং এর ঘন্টা আছে। লাল রং এর ঘণ্টা ১৮ মিনিট পরপর , হলুদ রং এর ঘণ্টা ১৫ মিনিট পরপর এবং সবুজ রং এর ঘন্টা ১২মিনিট পর বাজে। ঘণ্টাগুলো সন্ধ্যা ৬টায় একসাথে বাজলে , পুনরায় কখন একসাথে বাজবে তা বের করার পদ্ধতি আলোচনা।
–ডান পাশে একটি আয়ঙ্গাকার মেয়ের ছবি দেওয়া আছে। কোনও খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির একবাহুর দৈর্ঘ্য নির্ণয় কর এবং সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে তার হসাব বের করা।
— কোনো স্থানে ১০জনের বেশি শিক্ষার্থী আছে। একজন শিক্ষক ৪২টি কলা, ৮৪টি বিস্কুট এবং ১০৫টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাগে ভাগ করে নিতে চাইলে কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন তা শর্টকাটে বের করার পদ্ধতি।