৭ম শ্রেণির গণিত ২.৩ | ঐকিক নিয়ম সমাধান
সপ্তম শ্রেণির গণিত অনুশীলনী ২.৩ অনুশীলনীতে রয়েছে ঐকিক নিয়মের সমস্যা সমাধান। ঐকিক নিয়মের সমস্যা সমাধানগুলো আমরা আগের শ্রেণিগুলোতে করলেও ৭ম শ্রেণির ঐকিক নিয়মের সমস্যাগুলো বিভিন্ন চাকরির নিয়োগ পরিক্ষা থকে শুরু করে বিসিএস পরিক্ষায়ও এসে থাকে।
আজকে আমরা এই অনুশীনলনীর সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করেছি। আলোচনায় রয়েছে- ঐকিক নিয়মে সময়/দিন বের করার নিয়ম, ঐকিক নিয়মে কাজের পরিমাণ নির্ণয় করার নিয়ম, স্রোতের অনুকূলে ও প্রতিকূলের মান ব্যবহার নৌকা ও স্রোতের বেগ নির্ণয় করার সহজ নিয়ম, ট্রেনের গতিবেগ নির্ণয়ের শর্টকাট নিয়ম, সেতু বা ব্রীজের দৈর্ঘ্য বের করার পদ্ধতি সহ ঐকিক নিয়মের বিস্তারিত।
যে যে উল্লেখযোগ্য সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব তা হলো-
যদি ৫ জন শ্রমিক ৬ দিনে ৮ বিঘা জমির ফসল উঠাতে পারে। ২০ বিঘা জমির ফসল উঠাতে ২৫ জন শ্রমিকের কত দিন লাগবে তা বের করার নিয়ম।
স্বপন একটি কাজ ২৪ দিনে এবং রতন উক্ত কাজ যদি ১৬ দিনে করতে পারে, তবে স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে তা বের করার নিয়ম।
৩০ জন শ্রমিক ২০ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর ১০ দিন পরে খারাপ আবহাওয়ার জন্য ৬ দিন কাজ বন্ধ রাখতে হলে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তা বের করার নিয়ম সহ এই অনুশীলনীর সকল সমস্যার সমাধান।