ষষ্ঠ শ্রেণির গণিত ১.৩ | লসাগু ও গসাগু সমাধান
লসাগু ও গসাগু সম্পর্কে আমরা ৪র্থ ও ৫ম শ্রেণিতে জেনেছি। বিশেষ করে আমরা ৫ম শ্রেণিতে খুব ভালোভাবে লসাগু ও গসাগু এর ধারণা লাভ করতে সক্ষম হয়েছি। ৬ষ্ঠ শ্রেণিতে আমরা এই সম্পর্কে আরও ভালোভাবে জেনে কিছু জটিল সমস্যার সমাধান করার চেষ্টা করব।
৬ষ্ঠ শ্রেণির গণিত ১.৩ এর সম্পূর্ণ সমাধানে আজকে রয়েছে ল সা গু ও গ সা গু এর বিস্তারিত। আলোচনায় রয়েছে- মৌলিক গুণনীয়কের সাহায্যে গ.সা.গু. করার নিয়ম ভাগের সাহায্যে গ.সা.গু. করার সহজ নিয়ম, ইউক্লিডীয় পদ্ধতিতে ল.সা.গু. করার নিয়ম, মৌলিক গুণনীয়কের সাহায্যে ল.সা.গু. করার নিয়ম সহ ল.সা.গু. ও গ.সা.গু. সম্পর্কিত বিভিন্ন জটিল সমস্যার সহজ সমাধান।
আমাদের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানগুলোর মধ্যে অন্যতমগুলো হলো-
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে তা বের করা।
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে তা নির্ণয় করা।
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ হবে তা জানা।
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০, ৩৬ ও ৪৮ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৫, ২০, ২৫, ৩১ ও ৪৩ ভাগশেষ থাকবে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি বের করা।
একটি লােহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ৬৭২ সে . মি . ও ৯৬০ সে . মি . হলে পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে তা বের করার পদ্ধতি এবং প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করার নিয়ম।
কোনাে বাসস্ট্যান্ড থেকে ৪টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে ১০ কি . মি ., ২০ কি . মি ., ২৪ কি . মি . ও ৩২ কি . মি . পথ অতিক্রম করলে কমপক্ষে কতদূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে সেই হিসাব সহজভাবে করতে শেখা। |


Super