৮ম শ্রেণির গণিত সমাধান অধ্যায় ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ, গুণনীয়ক)
উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কে আমরা ৭ম শ্রেণিতে ধারণা পেয়েছি ইতিমধ্যেই। আর আজকে অষ্টম শ্রেণি ও জেএসসি পরিক্ষার্থিদের জন্য বীজগণিতের অনুশীলনী ৪.৩ এর সম্পূর্ণ সমাধান রয়েছে আমাদের আয়োজনে যেখানে সম্পূর্ণ অনুশীলনীটি উৎপাদকে বিশ্লেষনের ওপরেই মূলত তৈরি।
আমরা জানি উৎপাদক বা গুণনীয়ক একই কথা। এই বীজগণিতের রাশির গুণনীয়ক কীভাবে সূত্রের সাহায্যে বিশ্লেষণ করা যায়, কীভাবে কমন নিতে হয়, মিডল টার্মের নিয়ম সহ উৎপাদকে বিশ্লেষণ করার জন্য সব ধরনের সমাধান দেখানো হয়েছে আমাদের ভিডিওতে।
উৎপাদকে বিশ্লেষণের জন্য আমরা যেমন কমন নেয়া ব্যবহার করি, ঠিক তেমনি আমরা বর্গ ও ঘন এর সূত্রও ব্যবহার করি। তবে এসব ক্ষেত্রে মনে রাখতে হবে যে, আমরা বর্গ ও ঘন এর মৌলিক সূত্রগুলো ভেঙে লিখিনা। হয় অনুসিদ্ধান্ত ব্যবহার করি, বা গুণ আকারে লিখে প্রকাশ করি।