৪র্থ শ্রেণি গণিত অধ্যায় ১ এর অনুশীলনী ২ সমাধান | সংখ্যার তুলনা
চতুর্থ শ্রেণির গণির প্রথম অধ্যায়ের অনুশীলনী ২ এর সমাধান আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা এর আগে অনুশীলনী ১ এর সমাধান করেছিলাম। আজকের আলোোচনায় রয়েছে বড় সংখ্যা, ছােট সংখ্যা ও সমান সমান সংখ্যার মধ্যে তুলনা করার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা , বড় সংখ্যা, ছােট সংখ্যা ও সমান সমান সংখ্যার পার্থক্য বােঝাতে গাণিতিক প্রতীক বা চিহ্নের ব্যবহার কীভাবে করা হয়, বৃহত্তম সংখ্যা নির্ণয়ের নিয়ম, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের নিয়ম, বৃহত্তম বিজোড় সংখ্যা বের করার সহজ নিয়ম, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা বের করার নিয়ম।
স্থানীয় মান কীভাবে একক, দশক… হিসাব করে বের করতে হয় তা আমরা আগের অনুশীলনীতে দেখেছিলাম। আরেকবার স্থানীয় মান বুঝিয়ে দেয়া হয়েছে এবং সংখ্যা তুলনার বিস্তারিত আলোচনা করা হয়েছে।
প্রতিটি সমস্যার সমাধান আমরা করিয়ে দিয়েছি একদম হাতে-কলমে। তাই যেকোনো শিক্ষার্থী সহজেই বুঝতে সক্ষম হবে আমাদের টিউটোরিয়ালটি।

