৪র্থ শ্রেণির গণিত সমাধান অধ্যায় ৪ | ভাগ
ভাগ করার ধারণা আমরা লাভ করি প্রথম দ্বিতীয় শ্রেণিতে এসে। তৃতীয় শ্রেণিতে আমরা আরেকটু ভালোভাবে দেশীয় পদ্ধতিতে ভাগ করে শিখি। আত চতুর্থ শ্রেণির উঠে আমরা শিখতে পারি বড় বড় ভাগ কীভাবে করতে হয় তার নিয়ম। এসব বড় বড় ভাগ সহ সাধারণ নিয়মে ভাগ, সহজ পদ্ধতিতে ভাগ, খালিঘর পূরণের চ্যালেঞ্জ গুলো ও ভাগ সম্পর্কিত অনেক সমস্যার সমাধান নিয়ে আজকে আমাদের আলোচনা।
সাধারণ নিয়মে ভাগ আমরা পূর্বের শ্রেণিতে করলেও এই অনুশীলনীতে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করা শিখব। ভাগফলকে আমরা আগে ডানে লিখলেও এখন আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা ভাজ্যের উপরে লিখব। আর এর নিয়ম হলো যতঘর পর্যন্ত ভাগ্যের কাজ হবে ভাজ্যের সেই ঘরের উপর ভাগফল লিখতে হবে। অর্থাৎ যদি ৫ অংক বিশিষ্ট একটি সংখ্যার প্রথমের দুটি অংক নিয়ে কাজ করে একটি ভাগফল পাওয়া যায়, তাহলে ভাজ্যের দ্বিতীয় ঘরের উপরে ভাগফলটি লিখতে হবে। এভাবে করে বাকি অংকগুলোর কাজ করতে হবে।
অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে, আমরা প্রথমে ভাজ্যের যতটি অংকের কাজ করে ভাগফল বসাব উপরে, এরপর থেকে ভাজ্যের শেষ অংক পর্যন্ত অবশ্যই ভাগফল পাওয়া যাবে। মাঝে কোনো ঘরে ভাগফল খালি থাকবেনা, প্রয়োজনে শূন্য বসবে।
ব্যাপারগুলো আরও সুন্দর ও সহজভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের টিউটোরিয়ালে।

